Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

The Russian Drone That Hit Romania Also Hit European Confidence

The failure to protect NATO territory further increased anxiety about alliance solidarity, Russia’s intentions and Washington’s commitment to collective defense.
Home২০৩০ সালেও ৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন রোনালদো!

২০৩০ সালেও ৪৫ বছর বয়সেও বিশ্বকাপ খেলবেন রোনালদো!

৪১ বছর বয়স এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে এবারের বিশ্বকাপে খেলতে নামলে এমনিতেই বিরল এক রেকর্ড গড়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৬ষ্ঠবারের মত বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। এর আগে আর কোনো ফুটবলার এই বিরল মাইলফলকে পৌঁছাতে পারেননি। যে রেকর্ড এবারের বিশ্বকাপে গড়ে ফেলবেন রোনালদো।

শুধু রোনালদোই নন, এবার ৬ষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন আরও একজন। তিনি লিওনেল মেসি। রোনালদোর সঙ্গে তিনিও ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন।

তবে বিশ্বকাপ জয় হোক আর না হোক- ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে এই একটি ক্ষেত্রে লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ। ২০৩০ সালেও বিশ্বকাপ খেলবেন সিআর সেভেন! তখন তার বয়স হয়ে যাবে ৪৫। ওই বয়সেও তিনি বিশ্বকাপ খেলতে পারবেন বলে বিশ্বাস করেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

পর্তুগাল কোচ মনে করেন, ২০৩০ বিশ্বকাপেও ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলতে দেখা অসম্ভব কিছু নয়। তার মতে, ৪৫ বছর বয়সেও পর্তুগিজ মহাতারকা বিশ্বকাপে খেলতে পারেন- এ নিয়ে কারও সন্দেহ করা উচিত নয়।

উত্তর আমেরিকার তিনটি দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে রোনালদো খেলতে যাচ্ছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন এক মাইলফলক গড়বেন তিনি। আর ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে যৌথভাবে পর্তুগাল, স্পেন ও মরক্কো।

স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সেরকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘এ নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। রোনালদো এটা অর্জন করেছে।’

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়া রোনালদো বর্তমানে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (২২৬) এবং সর্বোচ্চ গোলদাতা (১৪৩)। এছাড়া বিশ্বকাপের পাঁচটি আসরে গোল করা একমাত্র ফুটবলারও তিনি।

মার্তিনেজ বলেন, রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি পর্তুগালের তরুণ ফুটবলারদের জন্য আদর্শ। পর্তুগাল কোচের ভাষায়, ‘আমরা চাই পর্তুগালের সব তরুণ ফুটবলার রোনালদোর মডেল অনুসরণ করুক। কারণ সে একজন অনুকরণীয় উদাহরণ।’

৪১ বছর বয়সী রোনালদো দারুণ আত্মবিশ্বাস নিয়েই খেলতে যাচ্ছেন এবারের বিশ্বকাপে। সম্প্রতি তার ২৮ গোলের অবদানে আল নাসর জিতেছে সৌদি প্রো লিগের শিরোপা। ২০২২ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম লিগ শিরোপা।

তবে মার্তিনেজকে সবচেয়ে বেশি মুগ্ধ করে রোনালদোর মানসিকতা। তার মতে, অন্য তারকাদের তুলনায় রোনালদোর ক্ষুধা ও নিজেকে উন্নত করার মানসিকতা একেবারেই আলাদা।

মার্তিনেজ বলেন, ‘জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি- রোনালদো নির্দিষ্ট কোনো দলীয় বা ব্যক্তিগত শিরোপা জেতার জন্য খেলে না।’

তিনি আরও বলেন, ‘রোনালদোকে সংজ্ঞায়িত করে সে কী খায়, তা নয়; বরং তার ভেতরের ক্ষুধা। সে যা-ই জিতুক না কেন, পরদিনও তার একইরকম উন্নতির ক্ষুধা থাকে।’

মার্তিনেজের মতে, অনেক ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জেতার পর আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু রোনালদো একেবারেই ব্যতিক্রম। ‘আমি এমন অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি যারা চ্যাম্পিয়ন্স লিগ বা ব্যালন ডি’অর জয়ের পর পরদিনই ক্ষুধা হারিয়ে ফেলেছে। কিন্তু রোনালদোর মধ্যে আমরা ভিন্ন মানসিকতার উদাহরণ দেখি’- বলেন পর্তুগাল কোচ।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই লক্ষ্য আর মানসিকতাই তাকে এত দীর্ঘ সময় ধরে শীর্ষ পর্যায়ে খেলতে সাহায্য করছে। অবশ্যই এখানে জেনেটিক ব্যাপার আছে, তার কঠোর পরিশ্রম আছে, শরীরকে সাহায্য করতে পারে এমন সবকিছুই সে ব্যবহার করে- আর আছে তার দুর্দান্ত মানসিকতা।’

বিশ্বকাপে পর্তুগাল তাদের অভিযান শুরু করবে ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

আইএইচএস/