Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

অটোমেশন হচ্ছে স্বাস্থ্যখাত, আসছে জাতীয় ই-প্রেসক্রিপশন

দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অনিয়ম, নগদ লেনদেনের অস্বচ্ছতা, রোগীর চিকিৎসা ইতিহাস সংরক্ষণে দুর্বলতা এবং চিকিৎসকদের আয়ের প্রকৃত তথ্য গোপনের অভিযোগ মোকাবিলায় পুরো খাতকে অটোমেশনের আওতায়...
Home৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল বই উপহার পেলেন ১৩ যুবক

৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল বই উপহার পেলেন ১৩ যুবক

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কৃত হয়েছেন ১৩ যুবক। এমন ব্যতিক্রমী আয়োজনে যুবসমাজের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শুক্রবার (২৯ মে) কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া মাদরাসাপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে তাদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।

আয়োজকরা জানান, দীর্ঘ দুই মাস জামাতে নামাজ আদায় করেন গ্রামের ১৩ যুবক। তাদের মধ্যে তিনজনকে সাইকেল ও ১০ জনকে বিভিন্ন বই উপহার দেওয়া হয়।

সাইকেলপ্রাপ্ত তিনজন হলেন- আলিফ, আব্দুল্লাহ ও আমির হামজা।

মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনা করেন হরিনদিয়া মাদরাসাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন- আল মামুন বাবু, দেলোয়ার হোসেন সাইদী, আ. মালেক, আ. মজিদ মিয়া, সোহাগ আহমেদ, হাবিবুর রহমান, সবুজ হোসেন, আবুল কালাম, হারুনসহ স্থানীয় যুব নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্যরা।

আয়োজকরা বলেন, যুব সমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই। তরুণদের মসজিদমুখী করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এম শাহাজান/এএইচ/এমএস