Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গাছ থেকে লিচু পেড়ে কক্ষে কক্ষে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের গাছ থেকে লিচু পেড়ে প্রতিটি কক্ষে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বেলা ২টায় সবার কক্ষে লিচু পৌঁছে দিতে...
Homeশাকিব খানকে নিয়ে চাপের মুখেও চমক দিতে চান জাহিদ নিরব

শাকিব খানকে নিয়ে চাপের মুখেও চমক দিতে চান জাহিদ নিরব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। আসছে ঈদুল আজহায় মুক্তির লক্ষে এটি নির্মিত হচ্ছে। সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। আর সেই প্রত্যাশার চাপই এবার খোলাখুলি স্বীকার করলেন সিনেমাটির সংগীত পরিচালক জাহিদ নিরব।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিরব জানান, শাকিব খান না থাকলে এই সিনেমা নিয়ে এতটা ভাবতে হতো না। তার ভাষায়, ‘শাকিব ভাইয়ের অন্য কোনো ছবি হলে হয়তো এত চিন্তা করতাম না। কিন্তু ‘রকস্টার’-এ আমাকে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ তৈরি হয়েছে। তাই চাপটাও অনেক বেশি।’

পরিচালক আজমান রুশোর এই ছবিতে সংগীতের দায়িত্ব পাওয়া নিরবের জন্য যেমন সম্মানের, তেমনি চ্যালেঞ্জেরও। কারণ, ‘রকস্টার’ নামটি শুনলেই দর্শকের প্রত্যাশা চলে যায় দেশের সেরা সংগীতশিল্পীদের দিকে। সেখানে নিজেকে প্রমাণ করাই এখন তার মূল লক্ষ্য।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিরব যুক্ত করেছেন দেশের পরিচিত ব্যান্ড সংগীতশিল্পীদের। গল্পের সঙ্গে মিল রেখে সংগীতের ভিন্নতা আনার চেষ্টা করছেন তিনি। একটি শিল্পীর বেড়ে ওঠা, তার সংগ্রাম ও সাফল্যের গল্প- সবকিছুই তুলে ধরা হবে গানের মাধ্যমে।

শাকিব খানকে কাছ থেকে দেখার অভিজ্ঞতাও শেয়ার করেছেন নিরব। তিনি বলেন, এত বড় তারকা হয়েও শাকিব খানের ডেডিকেশন তাকে মুগ্ধ করেছে। স্টুডিওতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সংগীতের খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছেন এই অভিনেতা যা তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে।

তবে প্রত্যাশার সঙ্গে ভয়ও কাজ করছে নিরবের মধ্যে। তার মতে, শাকিব খানকে ঘিরে দর্শকদের উন্মাদনা যেমন ইতিবাচক, তেমনি সামান্য ভুলও বড় সমালোচনার জন্ম দিতে পারে। তাই প্রতিটি সুর ও শব্দে বাড়তি সতর্কতা রাখছেন তিনি।

 

এলআইএ