Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

New York Times Wins 3 Pulitzer Prizes

The Washington Post won the award for public service, considered the most prestigious of the Pulitzers, for its coverage of the Trump administration’s overhaul...
Homeসংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ মে ২০২৬

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ মে ২০২৬

আমি একসময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবো, বাবাকে বলেছিলেন থালাপতি বিজয়

অভিনেতা থেকে রাজনীতিতে পা রাখার আগেই নিজের লক্ষ্য স্থির করেছিলেন জনপ্রিয়া অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবো- এভাবেই নিজের আত্মবিশ্বাসের কথা একসময় বাবাকে জানিয়েছিলেন তিনি।

বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া সেই হুমায়ুনের বাজিমাত

কংগ্রেস, তৃণমূল ও বিজেপি ঘুরে রাজনীতির নানা অধ্যায় পেরিয়ে এবার নিজেই দল গড়ে নির্বাচনে বাজিমাত করলেন মুর্শিদাবাদের হুমায়ুন কবীর। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসা এই নেতা তৃণমূল ও বিজেপি- রাজ্যের দুই প্রধান শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের দল আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) গঠন করেন নির্বাচনের মাত্র দুই মাস আগে।

মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান বিজেপির

তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জীর গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান তুললেন বিজেপির কর্মী-সমর্থকরা। সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার কিছু পরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছান মমতা। সেখানে আগে থেকেই বিজেপি কর্মীদের জটলা ছিল। মমতা পৌঁছানোর আগেই উত্তেজনা ছড়িয়েছিল সেখানে। মমতার গাড়ি পৌঁছাতেই ‘চোর চোর’ স্লোগান তোলেন বিজেপির কর্মী-সমর্থকরা।

নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক সহিংসতা

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বিভিন্ন জেলায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নতুন মানচিত্র প্রকাশ করলো ইরান

হরমুজ প্রণালিতে নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ অঞ্চল ঘোষণা করেছে ইরান। সোমবার (৪ মে) ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এই অঞ্চলের সীমানা নির্ধারণ করে একটি মানচিত্র প্রকাশ করেছে। আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তারা নতুন একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করেছে।

হরমুজে আরব আমিরাতের ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে। রোববার (৩ মে) আমিরাতে উপকূলের কাছাকাছি ওমান উপসাগরে থাকা অবস্থায় ট্যাঙ্কারটিতে হামলা চালানো হয়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ।

ফিলিস্তিন ‘রাষ্ট্র’ গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান, ফের যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক আলোচনার পর হামাসসহ ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। প্রস্তাবে একটি স্বাধীন ফিলিস্তিনি ‘রাষ্ট্র’ প্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে হামাসের নিরস্ত্রীকরণকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে যুক্ত করা হয়েছিল।

ইরানের ‘কঠোর সতর্কবার্তা’ পেয়ে অভিযান স্থগিত রেখেছে মার্কিন ডেস্ট্রয়ার

‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনা করতে আসা মার্কিন-ইসরায়েলি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ হরমুজে প্রবেশ করতে বাধা দিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের ‘কঠোর সতর্কবার্তা’ পাওয়ার পর হরমুজে অভিযান বিরত রেখেছে অক্ষ শক্তির ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ।

হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের সতর্কবার্তা উপেক্ষা করায় হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলা এমন এক সময়ে ঘটলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে পথ দেখিয়ে বের করে আনার জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ অভিযানের ঘোষণা দিয়েছেন।

এসএএইচ