Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঢাবি গ্রন্থাগারে ৩ দিনব্যাপী পাণ্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারে ৩ দিনব্যাপী পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান...
Homeহোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই ৭ দোকান

হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই ৭ দোকান

নীলফামারীর সৈয়দপুরে হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে হোটেলসহ সাতটি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (৪ মে) রাত ১১টার দিকে শহরের কয়া মিস্ত্রিপাড়া বসুনিয়া মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ওই এলাকার ব্যবসায়ীরা রাত ৮টার মধ্যে হোটেল ও দোকান বন্ধ করেন। রাত ১১টার দিকে বিকট শব্দে হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আগুন দ্রুত আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এসময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। আগুনের তীব্রতার কারণে এসময় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

পরে ফাইয়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুনে নেভায়। ততক্ষণে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমিরুল হক/এফএ/জেআইএম