Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চুক্তি লঙ্ঘন করে স্থাপনা নয়, কাতালগঞ্জে হবে সবুজ পার্ক: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরের চকবাজার-মুরাদপুর সড়কের কাতালগঞ্জ এলাকায় সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা....
Homeপশ্চিমবঙ্গে বিজেপি জিততেই ‘সিরাজ উদ্যান’ হয়ে গেল ‘শিবাজী উদ্যান’

পশ্চিমবঙ্গে বিজেপি জিততেই ‘সিরাজ উদ্যান’ হয়ে গেল ‘শিবাজী উদ্যান’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে লন্ডভন্ড তৃণমূল। ফল প্রকাশের পরই কোথাও জয়ের উৎসব, আবার কোথাও পরাজয়ের ক্রোধ পাশাপাশি ফুটে উঠেছে।

এরই মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষনার পরেই রাতারাতি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করছে বিজেপির কর্মী সমর্থকেরা। অঞ্চলের নামের পাশাপাশি বিভিন্ন পার্ক-এর নামও পরিবর্তন করতে দেখা গেছে। এই নাম পরিবর্তন বিজেপির কর্মী সমর্থকদের একটি স্বতঃস্ফূর্ত পদক্ষেপ। এখানে কোন সরকারি সিলমোহর দেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত নোয়াপাড়া অঞ্চলের মসজিদবাড়ি রোড-এর নাম বদলে দেওয়া হয়েছে। নতুন নাম দেওয়া হয়েছে নেতাজিপল্লি রোড।

পাশাপাশি বারাসাতের সিরাজ উদ্যান নামের একটি পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শিবাজী উদ্যান।

জানা গেছে, বিধানসভার ফলপ্রকাশের পরেই মঙ্গলবার ৫ মে বারাসাতের ময়না অঞ্চলে মসজিদ বাড়ির রোড নামের একটি গেটের সামনে বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হন। বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে কয়েকজন একটি সিঁড়ি নিয়ে মসজিদ বাড়ি রোড লেখা গেটে উঠে হাতুড়ি দিয়ে নামফলক ভাঙতে শুরু করে। নাম ফলক ভাঙার পরে বিজেপির কর্মী সমর্থকেরা সেখানে একটি ফ্লেক্স টাঙ্গিয়ে দেয় যাতে লেখা-নেতাজি পল্লী রোড। জোরপূর্বক নাম লেখার পর বিজেপির কর্মী সমর্থকরা উচ্চস্বরে-জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন।

এই ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ এই বেআইনি কাজের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, কোন কিছু পরিবর্তন করতে গেলে সেখানে স্থানীয় প্রশাসন এবং সরকারের কাছে অনুমতি নিতে হয়। সে সবকিছু না করেই জোরপূর্ব নাম পরিবর্তন করা হচ্ছে।

তবে এই বিষয়ে বারাসাতের বিজেপি নেতা নীতিশ মন্ডল জানিয়েছে, এই রাস্তাটির নাম নেতাজি পল্লী রাখার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। আমরা গত ১০ থেকে ১৫ বছর ধরে এটির জন্য অনুরোধ করছি, কিন্তু তার পরেও নাম পরিবর্তন করতে পারিনি। আমাদের দল ক্ষমতায় আসার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই ঘটনার পর প্রশাসনের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে পুরো বিষয়টির ওপর প্রশাসনের তরফ থেকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।

ডিডি/এএমএ