Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট, আদেশ আজ

  ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের...
Homeম্যান সিটির সঙ্গে ফোডেনের নতুন চুক্তি

ম্যান সিটির সঙ্গে ফোডেনের নতুন চুক্তি

নতুন করে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি করেছেন ফিল ফোডেন। নতুন চুক্তিতে ২০৩০ সাল পর্যন্ত সিটিতেই থাকছেন তিনই। ক্লাবের চার বছরের নতুন চুক্তি প্রায় চূড়ান্ত।

বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী গ্রীষ্মে। সাম্প্রতিক সময়ে ফর্ম ভালো না থাকলেও, গত ১৪ ডিসেম্বরের পর আর গোল না পেলেও, এই নতুন চুক্তি দু’পক্ষের আস্থার প্রতিফলন।

সোমবার এভারটনের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে বদলি হিসেবে নামেন ফোডেন। এই ফলাফলের পর সিটির অবস্থান প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে।

এদিকে, আসন্ন বিশ্বকাপের জন্য থমাস ট্রুখেলের ইংল্যান্ড দলে জায়গা পাওয়াও ফোডেনের লক্ষ্য। তবে কোচ জানিয়েছেন, দলে তার জায়গা নিশ্চিত নয়।

পেপ গার্দিওলার এর অধীনে ১৭ বছর বয়সে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৬৫ ম্যাচ খেলে ফেলেছেন ফোডেন। জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ ও ২টি এফএ কাপ।

অন্যদিকে, সাবেক ম্যান সিটি ও ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনি মনে করেন, ফোডেনকে নিয়মিত খেলানো উচিত। তার মতে, ‘এত প্রতিভাবান খেলোয়াড়কে বেঞ্চে রাখা ‘ঠিক নয়। ওকে প্রতিটি ম্যাচেই খেলানো দরকার।’

আইএন