Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কৃষক দলের সভাপতি তুহিন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাসান জাফির তুহিন। সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তুহিনকে...
Homeবৃষ্টির আভাস নেই আজ, শুষ্ক থাকতে পারে ঢাকার আবহাওয়া

বৃষ্টির আভাস নেই আজ, শুষ্ক থাকতে পারে ঢাকার আবহাওয়া

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সংস্থাটি জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৬ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত ৬টা ৩০ মিনিট। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিট।

এমআরএম