Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জনবল থাকলেও স্টেশন নেই দৌলতপুর ফায়ার সার্ভিসের

কুষ্টিয়ার সীমান্তঘেঁষা দৌলতপুর উপজেলার প্রায় ছয় লাখ মানুষের অগ্নিনিরাপত্তা আজও অনিশ্চিত। এক যুগ আগে জনবল নিয়োগ দেওয়া হলেও অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এখনো...
Homeবরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কৃষক দলের সভাপতি তুহিন

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কৃষক দলের সভাপতি তুহিন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাসান জাফির তুহিন।

সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তুহিনকে ওই পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার (৫ মে) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য তুহিনকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি দিয়ে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/জেএইচ