Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জুলাই শহীদদের গণকবরে এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এনসিপির সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু। বুধবার (৬ মে) বিকেলে...
Homeকুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (৬ মে) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার হোসেন নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। তিনি দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে তারা পালিয়ে যায়। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে নয়নের অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বোন কহিনুর আক্তার জানান, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অক্সিজেনের সংকট থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে নয়ন মারা যায়। নয়ন ব্যক্তিজীবনে এক ছেলে, ২ মেয়ে ও স্ত্রী, মাতা ও ভাই-বোন রেখে গেছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আনোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ চৌদ্দগ্রাম পৌঁছালে ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম