Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeরিমান্ড শেষে কারাগারে ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী

রিমান্ড শেষে কারাগারে ঢাবি শিক্ষক সুদীপ চক্রবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় রিমান্ড শেষে অভিযুক্ত সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ইকবাল হোসেন কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মধুসূদন দেব জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট জব্দ করে পুলিশ, যেখানে কিছু আর্থিক লেনদেন ও ব্যক্তির নামের উল্লেখ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার দিনই তাকে আটক করে পুলিশ এবং পরদিন গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমডিএএ/এএমএ