Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শরীরে ট্যাটু আঁকা থাকলে নামাজ হবে কি?

প্রশ্ন: ট্যাটু আঁকার ব্যাপারে ইসলাম কী বলে? শরীরে ট্যাটু আঁকা থাকলে কি নামাজ হবে? উত্তর: শরীরে ট্যাটু বা উল্কি আঁকা ইসলামে হারাম। রাসুল (সা.) শরীরে...
Homeআইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি গঠন

আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি গঠন

গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ড. শোয়েব মাহমুদ। এছাড়াও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন।

গতকাল বুধবার (৬ মে) আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এস এম নুরে এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এক বছর মেয়াদি এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

আরও পড়ুন
জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ 
তোফায়েল আহমেদের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ 

কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি সহকারি অ্যাটর্নি জেনারেল আজগারুল ইসলাম রতন, সহ-সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ দিদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম রুবেল ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ।

এছাড়া, কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট কোহিনুর ইসলাম কনক, অ্যাডভোকেট দিলরুবা পারভীন দীপ্তি ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।

এফএইচ/কেএসআর