Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঘুরতে গেলে গাড়িতে এই ৫ গ্যাজেট রাখা জরুরি

  বন্ধু, পরিবার কিংবা প্রিয় মানুষদের সঙ্গে রোড ট্রিপের আনন্দই আলাদা। নিজের সময়মতো যাত্রা, মাঝপথে ইচ্ছামতো বিরতি আর নতুন নতুন জায়গা ঘুরে দেখার আনন্দ অন্য...
Homeমৃত্যুর ১৮ দিন পর এলো গান, থাকছে ‘রইদ’-এ

মৃত্যুর ১৮ দিন পর এলো গান, থাকছে ‘রইদ’-এ

কানাই দাস বাউল ভারতের পশ্চিমবঙ্গের সাধক। গত ১৮ এপ্রিল পরপারে পাড়ি জমান এই দৃষ্টিহীন লোকশিল্পী। মৃত্যুর ১৮ দিন পর অবমুক্ত হলো তার গাওয়া ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ গানটি। নবসংগীতায়োজনে গানটি থাকছে ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত ‘রইদ’ ছবিতে।

আজ (৭ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় রইদ ও বঙ্গর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ গানটি। ‘রইদ’ সিনেমার জন্য বিশেষভাবে তার কণ্ঠের এ গানটি ধারণ করা হয়েছিল। বাংলা লোকসংগীতের প্রখ্যাত বাউল সাধক ও মহাজনী পদাবলির রচয়িতা শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামীর লেখা এই গানটিতে সুর দিয়ে কণ্ঠে ধরেছিলেন কানাই দাস। ‘রইদ’ সিনেমার জন্য নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

প্রযোজক সূত্রে জানানো হয়, দেশীয় লোকবাদ্যের আবহে ওয়েস্টার্ন ট্র্যাকের সংমিশ্রণে ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ গানটিতে দেওয়া হয়েছে এক সমকালীন অথচ শিকড়নির্ভর আবহ। ইমন চৌধুরী বলেন, ‘শুরু থেকেই এই গানটির প্রতি আমাদের এক অন্যরকম অনুভূতি ছিল। গানটিতে এক ধরনের হাহাকার আছে, আছে গভীর নীরবতা। আমি এবং আমার মিউজিক টিম চেষ্টা করেছি যেন দেশীয় সংগীতের আবেগের সঙ্গে আধুনিক সাউন্ডের একটি ইমোশনাল ফিউশন তৈরি হয়। আমরা গানটিতে একটি “ইনফিনিট ফিল” দিতে চেষ্টা করেছি।’

‘রইদ’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে ইমন বলেন, ‘সুমন ভাইয়ের মতো একজন ফাইনেস্ট ডিরেক্টরের সঙ্গে কাজ করা আমার জন্য সৌভাগ্যের। আগেও আমরা একত্রে অসাধারণ সব কাজ করেছি। তবে এই প্রজেক্টটি আমার জন্য স্পেশাল, কারণ সদ্যপ্রয়াত সাধক ও শিল্পী কানাই দাস বাউলের সঙ্গে আমরা একটি নতুন গান করতে পেরেছি।’

নিজের সিনেমায় এমন একটি লোকগান রাখা প্রসঙ্গে কথা বলেন নির্মাতা মেজবাউর রহমান সুমনও। তিনি বলেন, ‘মাতান চাঁদ গোসাইয়ের “মন ছাড়া কি মনের মানুষ রয়” গানটি আমি বহু বছর ধরে শুনে আসছি। এটা আমার অত্যন্ত প্রিয় এবং আমি সবসময় এটি কানাই দাস বাউলের কণ্ঠেই শুনেছি। যখন “রইদ”-এর চিত্রনাট্য লিখছিলাম এবং সিনেমাটির ডেভেলপমেন্ট চলছিল, তখন এই গানটি আমি বারবার শুনতাম। কানাই দাস বাউল অসাধারণ মায়ামাখা কণ্ঠে গানটি গাইতেন।’

আক্ষেপ করে সুমন বলেন, ‘দুঃখের বিষয় হচ্ছে, গানটি কানাই দাস বাউলের মৃত্যুর পর প্রকাশ পাচ্ছে। সত্যি বলতে, তাকে যদি এই কাজটি শোনাতে পারতাম, খুব ভালো লাগতো। কিন্তু তিনি শুনে যেতে পারলেন না। তবে তার সেই মায়ামাখা কণ্ঠ আমাদের সিনেমার মধ্যদিয়ে থেকে যাবে।’

মৃত্যুর ১৮ দিন পর এলো গান, থাকছে ‘রইদ’-এ

পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠের দৃষ্টিহীন সাধক ও কিংবদন্তিতুল্য শিল্পী কানাই দাস বাউল। তার কণ্ঠের মায়া, গভীরতা এবং আধ্যাত্মিক আবেগ ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। শ্রোতাদের কাছে গানটি হয়ে উঠেছে এক নিঃশব্দ হাহাকার, এক অন্তর্গত অনুভূতির যাত্রা। একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা ও আখড়ায় ঘুরে ঘুরে তিনি গেয়েছেন মানবতার গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘কে বলে মানুষ মরে, ‘আমি বুঝলাম না ব্যাপার’-এর মতো বহু লোকগান। গত বছর ‘রইদ’ সিনেমার জন্য গানটি রেকর্ড করেন কানাই দাস বাউল।

মৃত্যুর ১৮ দিন পর এলো গান, থাকছে ‘রইদ’-এ

রটারডাম ও সিয়াটেল-এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী ও প্রশংসা কুড়িয়ে অবশেষে ঈদুল আজহায় দেশে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ।

এমআই/আরএমডি