Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন। তিনি কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন এবং চাঁদপুরে দুটি খাল পুনঃখনন...
Homeইন্টারনেট সংযোগের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে কর্মীর মৃত্যু

ইন্টারনেট সংযোগের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে কর্মীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে ইন্টারনেট সংযোগের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. সুমন (১৮) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টার দিকে কুড়ারঘাট বিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সুমনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সহকর্মী আল-আমিন।

তিনি বলেন, রাত ৮টার দিকে কুড়ারঘাট বিদ্যুৎ অফিসের পাশে ইন্টারনেট লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে সুমন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আল-আমিন জানান, সুমনের বাড়ি ভোলা সদর উপজেলায় মধ্য স্বর্ণাবাধ গ্রামে। বাবার নাম মো. শাহবুদ্দিন। ঢাকায় পরিবারের সঙ্গে হাজারীবাগের গণকটুলি এলাকার ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগে মর্গে রাখা আছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/বিএ