Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

সীমান্তে হত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তি। রোববার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার...
Homeকোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার: জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ

কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার: জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ

স্থানীয়দের উদ্দেশে সদ্য যোগদান করা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, ‌জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সব কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে। আপনারা সহযোগিতা করলে কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার।

শুক্রবার (৮ মে) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসপি মাসুদ আলম বলেন, ‌‘জঙ্গল সলিমপুরের মানুষ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই বসবাস করতে পারবেন। এখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হবে না। পুলিশ আপনাদের নিরাপত্তা দেবে। জঙ্গল সলিমপুরে আপনারা আপনাদের মতো করে চলবেন ফিরবেন, ঘুরবেন। সবার মতো করে সবাই সবকিছু করবেন। সেই পরিবেশটাই আমরা বজায় রাখতে চায়। এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অব্যাহত থাকবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, এক সময়ের আতঙ্কের জনপদ জঙ্গল সলিমপুর এখন শান্ত। আতঙ্ক কাটিয়ে ওই জনপদকে আস্থার জায়গায় নিয়ে আসতে কাজ করছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে দুটি অস্থায়ী ক্যাম্প।

বিগত কয়েক বছরে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক অভিযান চালিয়ে ব্যর্থ হলেও গত ৯ মার্চ তিন হাজার ১৮৩ জনের যৌথ অভিযানে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

জঙ্গল সলিমপুর এলাকার এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ভেতরে বসেছে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প। এখানে প্রায় ১৩০ জন পুলিশ সদস্য অবস্থান করছেন। আলীনগর উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে আরেকটি অস্থায়ী ক্যাম্প। এখানে প্রায় ২৩০ জন র‌্যাব, পুলিশ ও এপিবিএন সদস্য রয়েছেন।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম