Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ২৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর এটি ছিল সেনাবাহিনী...
Homeঅফুটন্ত ডিমে তৈরি হতো কেক-বিস্কুট, বেকারিকে জরিমানা

অফুটন্ত ডিমে তৈরি হতো কেক-বিস্কুট, বেকারিকে জরিমানা

বগুড়া শহরের চারমাথা এলাকায় অফুটন্ত বা ‘হ্যাচিং’ ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে ফুলকলি বেকারি নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মে) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার চারমাথা এলাকার ওই বেকারিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেখানে দেখা যায়, কেক, বিস্কুট ও পাউরুটির মতো খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে হ্যাচিং ডিম। এছাড়া কারখানাটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, প্যাকেটে অগ্রিম তারিখ ব্যবহার এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

লোকচক্ষুর আড়ালে অফুটন্ত ডিম ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। এসব অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক মো. নাজমুস সাকিবকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, প্রতিষ্ঠানটির মালিক ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর/এমএস