Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeমহিষ কোরবানি করা যাবে কি?

মহিষ কোরবানি করা যাবে কি?

প্রশ্ন: গরু-ছাগলের মত মহিষ দিয়ে কি কোরবানি করা যায়? সর্বনিম্ন কত বছর বয়সী মহিষ কোরবানি করা যায়?

উত্তর: মহিষ কোরবানি করা যায়। ছয় ধরনের গবাদি পশু দিয়ে কোরবানি করা যায় তার মধ্যে মহিষ অন্যতম। উট ও গরুর মত মহিষেও সর্বোচ্চ সাতজন শরিক হয়ে কোরবানি করতে পারেন।

কোরবানির উপযুক্ত হওয়ার জন্য মহিষের বয়স হতে হবে সর্বনিম্ন দুই বছর। দুই বছর বা এর বেশি বয়সী মহিষ কোরবানি করা যাবে।

কোরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কোরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। (সুরা কাওসার: ১-৩)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ইদগাহে না আসে। (সুনানে ইবনে মাজা: ৩১২৩)

জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে যারা নিজেদের নিত্যপ্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপা অথবা এর কোনোটির সমমূল্যের মালিক থাকে, তাদের ওপর কোরবানি ওয়াজিব।

ওএফএফ