Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঘুরতে গেলে গাড়িতে এই ৫ গ্যাজেট রাখা জরুরি

  বন্ধু, পরিবার কিংবা প্রিয় মানুষদের সঙ্গে রোড ট্রিপের আনন্দই আলাদা। নিজের সময়মতো যাত্রা, মাঝপথে ইচ্ছামতো বিরতি আর নতুন নতুন জায়গা ঘুরে দেখার আনন্দ অন্য...
Homeচ্যাম্পিয়ন হতে ‘শেষ সুযোগ’ কজে লাগানোর অপেক্ষায় রোনালদো

চ্যাম্পিয়ন হতে ‘শেষ সুযোগ’ কজে লাগানোর অপেক্ষায় রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আল নাসর সৌদি প্রো লিগ শিরোপা জয়ের ‘স্বপ্ন’ পূরণে এখনো আশাবাদী। শেষ মুহূর্তের নাটকীয়তায় শিরোপা উদযাপন পিছিয়ে গেলেও এবার দ্বিতীয় সুযোগ পাওয়ায় আত্মবিশ্বাসী দলটি। আল হিলালের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে ১-১ গোলে ড্র করার পর লিগ শিরোপা জয়ের লড়াই শেষ মুহূর্তে আবারও জমে উঠেছে।

মঙ্গলবার রাতে ম্যাচের প্রায় শেষ মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল আল নাসর; কিন্তু অতিরিক্ত সময়ে গোলরক্ষক বেন্তো একটি থ্রো-ইন ঠিকভাবে ধরতে ব্যর্থ হন, আর সেই সুযোগে বল জালে জড়িয়ে যায়। মুহূর্তেই হতাশায় স্তব্ধ হয়ে যায় আল নাসরের সমর্থকরা এবং অবাক হয়ে যান স্বয়ং রোনালদোও। শেষ মুহূর্তের সেই গোলেই শিরোপা উদযাপন আপাতত স্থগিত হয়ে যায়।

তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো আশাবাদী বার্তা দেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘স্বপ্ন খুব কাছে। মাথা উঁচু রাখো, আমাদের সামনে আরও একটি ধাপ বাকি। আজকের অসাধারণ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

আল নাসরের কোচ জর্জে হেসুস, যিনি আগে আল হিলালকে লিগ, কিংস কাপ এবং সুপার কাপ জেতানোর কৃতিত্ব অর্জন করেছিলেন, এবার আল নাসরের দায়িত্বে আছেন। তিনি বলেন, শেষ মুহূর্তে শিরোপা হাতছাড়া হওয়া অবশ্যই কষ্টের, তবে এখনও সুযোগ আছে।

তিনি বলেন, ‘আজ শেষ মুহূর্তে শিরোপা উদযাপন করা যায়নি, এটা কঠিন। কিন্তু আমাদের সামনে আরও একটি ম্যাচ আছে, আমাদের মাঠে। সেখানে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমাদের দ্বিতীয় সুযোগ আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আজকের মতোই যদি সমর্থকরা পাশে থাকে, তাহলে শেষ ম্যাচে আমরা অবশ্যই আনন্দ করতে পারব এবং শিরোপা উদযাপন করব।’

শেষ মুহূর্তের গোল নিয়ে প্রশ্ন করা হলে জেসুস বলেন, এটি বেন্তো এবং ইনিগো মার্টিনেজের সংঘর্ষের কারণে হয়েছে, যেখানে কোনো প্রতিপক্ষ খেলোয়াড়ের সরাসরি ভূমিকা ছিল না। তার ভাষায়, ‘এ ধরনের ঘটনা ফুটবলে প্রায়ই ঘটে থাকে।’

বর্তমানে আল নাসর লিগ টেবিলে পাঁচ পয়েন্টে এগিয়ে আছে এবং তাদের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। ফলে শিরোপা জয়ের সম্ভাবনা এখনো তাদের হাতেই। তবে আল হিলালের ম্যাচ বাকি ২টি।

শেষ ম্যাচে আল নাসর আগামী ২০ মে দামাকের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত করবে। এছাড়া আল হিলাল যদি ১৬ মে নইমের বিপক্ষে পয়েন্ট হারায়, তাহলেও রোনালদোর দল চ্যাম্পিয়ন হয়ে যাবে।

অন্যদিকে, রোনালদোর আল নাসরে আসার পর থেকে এটি হবে প্রথম বড় ট্রফির সুযোগ, যদি তারা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে গাম্বা ওসাকার বিপক্ষে জয় পায়।

আইএইচএস/