Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeমমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল

মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল

মমতা ব্যানার্জী আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে বার কাউন্সিল অব ইন্ডিয়া (বিসিআই)।

বৃহস্পতিবার (১৪ মে) এক চিঠিতে বিসিআই পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে ৪৮ ঘণ্টার মধ্যে মমতা ব্যানার্জীর আইনজীবী হিসেবে নিবন্ধন, পেশাগত কার্যক্রম এবং তার লাইসেন্স স্থগিত বা পুনর্বহালের অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিতে নির্দেশ দেয়।

এর আগে একই দিনে সাদা ব্যান্ড ও আইনজীবীর গাউন পরে মমতা ব্যানার্জী কলকাতা হাইকোর্টে একটি মামলায় সওয়াল করতে উপস্থিত হন। মামলাটি নির্বাচনের পর সহিংসতা ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ সংক্রান্ত।

বিসিআইয়ের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীরামন্ত সেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বিষয়টি তাদের নজরে এসেছে। চিঠিতে উল্লেখ করা হয়, ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মমতা ব্যানার্জী। সংবিধানিক পদে দায়িত্ব পালনকালে কোনো আইনজীবীর লাইসেন্স স্থগিত রাখা এবং পুনরায় আইন পেশায় ফিরতে হলে তা পুনর্বহাল করার প্রচলিত নিয়ম রয়েছে।

বিসিআই জানিয়েছে, এই বিষয়ে এখনই কোনো মতামত না দিলেও, তার আইনজীবী হিসেবে নথিভুক্তি, পেশা পরিচালনার অবস্থা, লাইসেন্স স্থগিত বা পুনরায় সক্রিয় করার তথ্য যাচাই করা প্রয়োজন।

সূত্র: দ্য হিন্দু

এমএসএম