Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইতালিতে বৈধ অভিবাসন বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলাদেশ থেকে বৈধপথে ইতালিতে আরও বেশি অভিবাসী নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।  মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত...
Homeকিংসের মাঠেই ফাইনাল খেলবে মোহামেডান, তবে...

কিংসের মাঠেই ফাইনাল খেলবে মোহামেডান, তবে…

ফেডারেশন কাপের ফাইনাল জটিলতা অবসানে সোমবার রাতে মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ বুলুসহ শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করে সব ধরনের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতেই নাটকীয়ভাবে সমস্যার সমাধান হতে যাচ্ছে। মোহামেডান কিংস অ্যারেনাতেই বসুন্ধরা কিংসের বিপক্ষে ফাইনাল খেলবে।

ফাইনাল ইস্যুতে বাফুফে সভাপতি মঙ্গলবার নির্বাহি কমিটির জরুরি সভা ডেকেছেন। সভার পর ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে।

মঙ্গলবার বিকালে হওয়ার কথা ফাইনাল। তবে পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী ফাইনাল হওয়ার সম্ভবনা নেই। তাই বাফুফের জরুরি সভায় ফাইনাল একদিন পিছিয়ে বুধবার নির্ধারণ হতে পারে। তাতে মোহামেডানের কোনো আপত্তি থাকবে না বলে জানা গেছে।

বসুন্ধরা কিংসের মাঠে খেলতে গিয়ে বেশ কয়েকবার হয়রানির শিকার হয়েছে বলে মোহামেডানের অভিযোগ। এমন কি মোহামেডানের দর্শকদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করা হতো বলেও ক্লাবটির অভিযোগ। খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের নিরাপত্তা শঙ্কার কারনেই মোহামেডান কিংস অ্যরেনায় খেলবে না বলে চিঠি দিয়েছে।

আরআই/আইএন