Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইতালিতে বৈধ অভিবাসন বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলাদেশ থেকে বৈধপথে ইতালিতে আরও বেশি অভিবাসী নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।  মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত...
Homeবগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

 

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন। তাকে এই নিয়োগ দিয়ে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে স্থানীয় সরকার বিভাগে এসে তিনি দায়িত্ব নিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সদরের মালতিনগর এলাকার বকশিবাজার সড়কের বাসিন্দা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিটি করপোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন। 

আরএমএম/এসএনআর