Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ডিজিটাল ভূমিসেবা: জমি নিয়ে মামলা নয়, চাই স্বচ্ছতা

গাজীপুরের এক বৃদ্ধ কৃষক কয়েক বছর ধরে একটি নামজারি সনদের জন্য ভূমি অফিসে ঘুরছেন। জমিটি তাঁর পৈতৃক সম্পত্তি। ছেলেরা বিদেশে, মেয়েরা বিবাহিত। বয়সের ভারে...
Homeসোনা-রুপার ভরি কত আজ

সোনা-রুপার ভরি কত আজ

দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার নিচে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার বেশি দামে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার বেশি।

গত ১৬ মে সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/জেএইচ/এমএস