Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের...
Homeবাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিঘাটায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটর সাইকেল ড্রাইভার ছিলেন।

স্থানীয়রা জানান, মোংলা থেকে মোটরসাইকেলযোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। চুলকাঠির ভট্ট বালিঘাটায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে একজন মারা যান। আহত ২ জনকে হাসপাতালে নেওয়া হয়।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খাঁন বলেন, সড়ক দুর্ঘটনার শিকার দুজনকে হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, চুলকাঠির ভট্ট বালিঘাটায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

নাহিদ ফরাজী/ এনএইচআর/এমএস