Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা নিয়ে জাতিসংঘ মহাসচিবকে কী জানালেন আরাঘচি?

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার ‘সর্বশেষ’ অবস্থা সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস-কে অবহিত করেছেন ইসলামি প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অসৎ আচরণ...
Homeমিরপুর চিড়িয়াখানা রোডে ঈদগাহ মাঠ উদ্বোধন

মিরপুর চিড়িয়াখানা রোডে ঈদগাহ মাঠ উদ্বোধন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মিরপুর চিড়িয়াখানা রোড সংলগ্ন মসজিদুল আকবার ঈদগাহ মাঠের সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মাঠটিতে একসঙ্গে প্রায় ৭ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া জানাজার নামাজ আদায়ের সুবিধাও রাখা হয়েছে।

ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের উদ্যোগে ১ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে মাঠটির সংস্কার কাজ শেষে শুক্রবার (২২ মে) উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকল ইসলাম খান।

সংস্কার কাজের আওতায় মাঠে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ২৬০ মিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ, নিরাপত্তা বেষ্টনী তৈরি, স্ট্রিট লাইট স্থাপন, একাধিক প্রবেশ গেট নির্মাণ ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকল ইসলাম খান বলেন, আমার জীবনের শৈশবের অনেক স্মৃতি এই মাঠকে ঘিরে। রাজনৈতিক জীবনের স্মৃতিও এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে। তাই এই মাঠকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, মাঠের চারদিকে অনুমোদনহীনভাবে মাছের বাজার বসে। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। আজকের পর থেকে এখানে কোনো অবৈধ কাঁচাবাজার, মাছের বাজার বা ফুটপাত দখল করে ফুড কোর্ট বসতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমি প্রশাসক হিসেবে নির্দেশ দিয়ে গেলাম, সংশ্লিষ্ট কর্মকর্তারা এটি বাস্তবায়ন করবেন এবং এলাকাবাসী সহযোগিতা করবেন।

মাঠটি সারাদিন উন্মুক্ত থাকবে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, এলাকার ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করবে। খেলাধুলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হবে।
তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সানজিদা ইসলাম তুলি বলেন, ঢাকার প্রতিটি এলাকাতেই শিশু-কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জায়গার সংকট রয়েছে। অনেক মাঠ দখল হয়ে গেছে বা অব্যবস্থাপনায় পড়ে আছে। এই মাঠ সংস্কারের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যা রক্ষা করতে সামাজিকভাবেও সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ফুটপাত দখল, অবৈধ ফুড কোর্ট ও মাছের বাজারের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। এসব প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

এমএমএ/এমএমকে