Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

দেশের ৩ বিভাগে ভারি বর্ষণের আভাস

দেশের তিন বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৩ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী ১২০ ঘণ্টার জন্য দেওয়া...
Homeমুন্সিগঞ্জে গরুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে গরুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ, তিনজন টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালুচর গরুর হাটের ইজারা ও বাজারের বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ হয়ে তিনজনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েক দফায় উপজেলার বালুচর ইউনিয়নের চর জসীমউদ্দিন ও বালুচর ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুচর গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শহীদ বাউল গ্রুপ এবং খোকন সরকার গ্রুপের (মোক্তার হোসেন ও সুরুজ্জামান সরকার) মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

সংঘর্ষ চলাকালীন শাকিল সরকার (২৭), আসফাক সরকার (৪৮) ও হৃদয় সরকার (২৫) নামের তিনজন টেঁটাবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও ৭-৯ জন আহত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‌‘গরুর হাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শুভ ঘোষ/এসআর/এএসএম