Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান আনোয়ার ইব্রাহিমের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশকে শান্তিপূর্ণ, উন্নত ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে ঘৃণা ও বিভেদের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখনই সময় শান্তি...
Homeউত্তরায় আড়াই মাসের ব্যবধানে ফের গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি

উত্তরায় আড়াই মাসের ব্যবধানে ফের গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি

রাজধানীর উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে আড়াই মাসের ব্যবধানে ফের গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কী কারণে গুলির ঘটনা ঘটে তা জানা যায়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এর আগে যেভাবে মোটরসাইকেলে এসে গুলি করেছিল একইভাবে এবারও গুলি করা হয়। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন
রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

ওসি আরও বলেন, ব্যবসায়ী আবুল কাশেম এর আগের গুলির ঘটনায় থানায় এসে অভিযোগ দিয়েছিলেন। আজ শনিবার সন্ধ্যায় ফের তিনি এ বিষয়ে থানায় আসবেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ.কে.এইচ গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়িতে এ নিয়ে দ্বিতীয়বার গুলির ঘটনা ঘটলো। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই ব্যবসায়ীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। 

এর আগে ১০ মার্চ সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

টিটি/ইএ