Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeডিবির জালে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য

ডিবির জালে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য

বগুড়ায় ইয়াবা বিক্রির সময় দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাইদুর রহমান (৩২) ও আব্দুল ওয়াহাব (৪০)। তাদের মধ্যে আব্দুল ওয়াহাব বর্তমানে চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং সাইদুর রহমান জয়পুরহাট জেলা পুলিশের সদস্য হলেও গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, তারা বগুড়ায় ভাড়া বাসা নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ১০টার দিকে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান করে। পরে পুলিশ সদস্যরা সেখানে আসলে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে।

তিনি জানান, আটক দুজনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এল.বি/কেএইচকে