Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বান্দরবানে চার পর্যটন কেন্দ্রে প্রবেশে লাগবে না টাকা

ঈদুল আযাহা উপলক্ষে বান্দরবানের চার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সবার জন্য বিনা টিকেটে প্রবেশাধীকার উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৬ মে) বান্দরবনের অতিরিক্ত জেলা প্রশাসক এস...
Homeকোরবানির পশু বজ্রপাতে মারা গেলে কোরবানি আদায় হবে?

কোরবানির পশু বজ্রপাতে মারা গেলে কোরবানি আদায় হবে?

প্রশ্ন: কারো কোরবানির পশু কেনার পর যদি পশুটি বজ্রপাতে মারা যায়, তাহলে তার কোরবানি আদায় হবে?

উত্তর: কারো কোরবানির পশু কেনার পর যদি বজ্রপাতে বা অন্য যে কোনো দুর্ঘটনায় মারা যায়, তাহলে এর দ্বারা তার কোরবানি আদায় হবে না। কোরবানি ওয়াজিব হলে তার জন্য আরেকটি পশু কিনে কোরবানি করা ওয়াজিব।

যাদের ওপর কোরবানি ওয়াজিব নয়, তাদের কোরবানির পশু বজ্রপাতসহ যে কোনো দুর্ঘটনায় মারা গেলে নতুন আরেকটি পশু কিনে কোরবানি করা ওয়াজিব নয় যেমন আগেও ওয়াজিব ছিল না। (বাদায়েউস সানায়ে ৪/২১৬, খোলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯)

কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর কোরবানি করা ওয়াজিব। কোরআনে আল্লাহ তাআলা নামাজের সাথে যুক্ত করে কোরবানি করার নির্দেশ দিয়েছেন।

আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাকে কাওসার দান করেছি। সুতরাং তোমার রবের উদ্দেশে সালাত আদায় করো ও কোরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ। (সুরা কাওসার: ১-৩)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ইদগাহে না আসে। (সুনানে ইবনে মাজা: ৩১২৩)

মুসলমান নারী-পুরুষ নির্বিশেষে যারাই জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর কোনো একটির সমমূল্যের সম্পদের মালিক থাকে, তাদের ওপর কোরবানি ওয়াজিব।

ওএফএফ