Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের দুই যুবক নিহত

ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে ইরাকের কুর্দিস্তান এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার...
Homeবায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সকাল ৭টায়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাত সকাল ৭টায় হবে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঈদের জামাতের সময়সূচির পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ইমাম ও মুকাব্বিরদের তালিকাও প্রকাশ করা হয়।

ঘোষিত সূচি অনুযায়ী ঈদের প্রধান ও প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় হবে। এতে ইমামতি করবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, পরিচালক (রুটিন দায়িত্ব), জাকাত ফান্ড বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির থাকবেন মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী, ধর্মীয় প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আমির হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো কারণে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শাহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. শামসুল হক।

ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট সব ইমাম, মুকাব্বির ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্ধারিত সময়ের আগেই জাতীয় মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম সোমবার রাতে এসব তথ্য জানান।

এমইউ/এমআইএইচএস/