Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সিলেট-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত ঈদের পর

সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদিরের অনুরোধের...
Homeগরুর শিংয়ের আঘাতে হাটেই নারীর মৃত্যু

গরুর শিংয়ের আঘাতে হাটেই নারীর মৃত্যু

কুমিল্লার হোমনায় গরুর শিংয়ের আঘাতে হাটেই এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া রাত সাড়ে ৮টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আমেনা বেগম (৫৫) উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি টমাস বড়ুয়া জানান, ঘাড়মোড়া বাজারে নিজের পালিত একটি গরু বিক্রির জন্য আনেন আমেনা বেগম। বাজারে আনার পর গরুটি ক্ষিপ্ত হয়ে তাকে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেডআইপি/এমআইএইচএস