Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শ্বেতী রোগ থেকে মুক্তির দোয়া

শ্বেতী রোগ থেকে মুক্তি পেতে এবং শ্বেতী-কুষ্ঠসহ যে কোনো দুরারোগ্য ও কঠিন রোগ-ব্যাধি থেকে বেঁচে থাকতে বেশি বেশি পাঠ করুন এই দোয়াটি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ...
Homeবেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে

বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে

বেহেশতের টিকিট বিক্রির জন্য মসজিদগুলোতে ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‎মো. আসাদুজ্জামান বলেন, শৈলকুপার এই অঙ্গনে মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে একটি শক্তি৷ এই অঙ্গনের সাবেক ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে এই সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।

‎ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম, ত্রিবেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা উপস্থিত ছিলেন। এসময় কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এম শাহাজান/এনএইচআর/জেআইএম