Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ মন্ত্রীর

শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক, মানবিক ও...
Homeত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের

ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের

স্কটল্যান্ডের কাছে বড় হারে নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ৮ উইকেটে।

শনিবার (৩০ মে) এডিনবার্গে স্কটল্যান্ডের সামনে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক ক্যাথরিন ব্রাইসের ৩২ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসের কল্যাণে পাত্তাই পায়নি বাংলাদেশ। ১৫.৪ ওভারেই জয় তুলে নেয় স্কটিশরা।

এর আগে বাংলাদেশের টপঅর্ডারের তিন ব্যাটার ইনিংস বড় করতে পারেননি। তবে নিগার সুলতানার ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৩৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২৬ রান তুলতে পারে বাংলাদেশ। দুই ওপেনার জোয়াইরিয়া ফেরদৌস ১৩ বলে ১২ আর দিলারা আক্তার ১৬ বলে ১১ রান করে আউট হয়ে যান। পরে শারমিন আক্তারও ১৩ বলে ১০ রানের বেশি করতে পারেননি।

এরপর নিগার সুলতানা হাল ধরেন। মাঝে তাকে সঙ্গ দেন সোবহানা মোস্তারি (২২ বলে ২২) আর স্বর্ণা আক্তার (১৫ বলে ২২)। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন নিগার।

এমএমআর/একিউএফ