Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জের বানিয়াচংয়ে লুডু খেলা নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাদপুর গ্রামে এ...
Homeবন্ধুর মেয়েকে বাঁচাতে পানিতে ঝাপ, মারা গেলেন দুজনই

বন্ধুর মেয়েকে বাঁচাতে পানিতে ঝাপ, মারা গেলেন দুজনই

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) পাইন্দং ইউনিয়নের ডলু নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ডলু নতুনবাজার এলাকায় অবস্থিত এমডিএস এগ্রোর মৎস্য প্রকল্পে বেড়াতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় প্রকল্পটির মালিক মফিজ উদ্দিন (৪৫) পানিতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে অংশ নেন। তিনি দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আরেকজনকে বাঁচাতে গিয়ে নিজেই তলিয়ে যান।

পরে উদ্ধার অভিযান চালিয়ে মফিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে নৌকাডুবিতে মারা যায় তার বন্ধু ব্যবসায়ী মো. আজাদের চার বছর বয়সী মেয়ে মুনতাহা। মারা যাওয়া মফিজ উদ্দিন পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর হোসেন হাবিলদার বাড়ির আবুল কাশেম সদ্দারের ছেলে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল আলম দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআরএএইচ/একিউএফ