Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কেন হাইকোর্টে গেলেন বরুণ ধাওয়ান?

আজকাল শুধু সিনেমার পর্দা, টেলিভিশন বা ম্যাগাজিনেই সীমাবদ্ধ নন তারকারা। ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে তাদের ছবি, ভিডিও ও...
Homeজামাল ভূঁইয়াদের সান মারিনো যাত্রা, হামজা-শামিত যোগ দেবেন মঙ্গলবার

জামাল ভূঁইয়াদের সান মারিনো যাত্রা, হামজা-শামিত যোগ দেবেন মঙ্গলবার

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঐতিহাসিক সফরে রোববার সান মারিনোর পথে রওয়ানা হয়েছে। নতুন কোচ থমাস ডুলির নেতৃত্বে বাংলাদেশ ৫ জুন ফিফা ফ্রেন্ডলি খেলবে সান মারিনোর বিপক্ষে।

এই ম্যাচটিকে বাংলাদেশ ঐতিহাসিক বলছে। কারণ, এই প্রথম ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ আগে ইউরোপের দেশের বিপক্ষে ম্যাচ খেলেছে। ইউরোপও গিয়ে খেলেছে। তবে ইউরোপে গিয়ে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। এবার সেই অভিজ্ঞতা হবে এ ম্যাচ দিয়ে।

এই ম্যাচটি সান মারিনোর জন্যও ঐতিহাসিক। এই প্রথম দেশটি এশিয়ার কোনো দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দল রোববার সান মারিনো গেলেও, এই দলের সাথে নেই সেরা দুই তারকা হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোম। হামজা ইংল্যান্ড থেকে সরাসরি চলে যাবেন সান মারিনো। শামিত যাবেন কানাডা থেকে। সবকিছু ঠিক থাকলে দুজনেরই মঙ্গলবার দলের সাথে যোগ দেওয়ার কথা।

এ সফরের জন্য ৩০ জন নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন নতুন কোচ থমাস ডুলি। সেখান থেকে তিনি তৈরি করেছেন ২৩ জনের চূড়ান্ত দল। ডুলির হাত ধরে অনেক দিন পর জাতীয় দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

আরআই/আইএইচএস/