Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ক্ষুব্ধ পিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। নিজের ভেরিফায়েড...
Homeকঠিন সময় মোকাবিলায় জিয়ার পথ অনুসরণের আহ্বান তারেক রহমানের

কঠিন সময় মোকাবিলায় জিয়ার পথ অনুসরণের আহ্বান তারেক রহমানের

‘সামনে অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে’ উল্লেখ করে ‘একটি সফল সরকার’ পরিচালনায় নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি কঠিন সময় মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণেরও আহ্বান জানান।

রোববার (৩১ মে) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিটউশন মিলনায়তনে এ সভা হয়।

তারেক রহমান বলেন, ‘আজকে সবার (নেতা-কর্মী-সমর্থক) উদ্দেশে আমি বলবো, আমাদের সামনে প্রথমত অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সঙ্গে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই কঠিন ও গুরুত্বপূর্ণ সময়ে হেসেখেলে চললে খুব ক্ষতি হয়ে যাবে।

‘ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতি হবে দেশের, ক্ষতি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের, অর্থাৎ আপনারই উত্তরাধিকারের। কাজেই আসুন, শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করি দেশকে পরিচালনা করতে।’

আরও পড়ুন
দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে

প্রধানমন্ত্রী বলেন, সরকার সরকারের কাজ করবে। আপনি যে দলের সরকার সেই দলের একজন কর্মী। সরকার তখনই সফল হতে পারবে যখন দলের কর্মী হিসেবে আপনি সরকারের প্রতিটি সঠিক কার্যক্রমকে সহযোগিতা করতে থাকবেন। সঠিক কাজটিকে সঠিকভাবে সহযোগিতা করতে থাকবেন। তখনই একটি সরকারের পক্ষে সফল হওয়া সম্ভব।

তিনি বলেন, সংসদে আমাদের যে ২১৪ জন এমপি, আমিসহ আমাদের যে ৫০ জনের ক্যাবিনেট, শুধু আমরা পরিশ্রম করলেই কার্যক্রমগুলো সফল হবে না। আপনাদের সবার সহায়তা প্রয়োজন হবে।

দল ও অঙ্গ-সহযোগী সব সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ১২ তারিখের নির্বাচনের আগে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দলকে জিতিয়ে আনতে সক্ষম হয়েছেন। কিন্তু জিতিয়ে আনার পরই কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। বরং আমাদের সেই অক্লান্ত পরিশ্রমকে এখন আবারও কন্টিনিউ করতে হবে।

‘নির্বাচনের মাধ্যমে আমরা যেমন জয়ী হয়ে এসেছি, ঠিক একইভাবে আমাদের কাজ ও লক্ষ্যগুলো সফল করার মাধ্যমে একটি সফল সরকার আমাদের হতে হবে। জনগণের দৃষ্টিতে আমাদের সফল সরকার হতে হবে। আর সেটি সম্ভব কর্মসূচিগুলোকে বাস্তবায়নের মাধ্যমে। কর্মসূচি সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে গিয়ে পড়ে থাকতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা দেশের মানুষের সামনে আমাদের ম্যানিফেস্টো বা পরিকল্পনা তুলে ধরেছিলাম। মানুষ তা দেখেছে, শুনেছে, বুঝেছে। মানুষ বুঝেশুনে সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য। রাজনৈতিক দলের সরকার হিসেবে এটি আমাদের বাস্তবায়ন করতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের মাধ্যমে সরকারকে সফলতার দিকে এগিয়ে নিতে। তাহলেই আমরা শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আব্দুল মঈন খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএইচ/এমকেআর