Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeঈদে বাড়িতে এসে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের নেতা

ঈদে বাড়িতে এসে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের নেতা

ময়মনসিংহের গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান প্রান্তকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঈদুল আজহা উপলক্ষে বাড়িতে আসার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গৌরীপুর থানা পুলিশ।

শনিবার (৩০ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে পৌর শহরের কালীপুর দৈনিক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবিদুর রহমান প্রান্ত গৌরীপুর পৌর শহরের কালীপুর দৈনিক বাজার এলাকার বাসিন্দা। তিনি সিদ্দিকুর রহমান বাবুলের ছেলে। একসময় তিনি গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গৌরীপুর বিআরডিবির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি গৌরীপুরের বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি ঈদ উদযাপনের জন্য নিজ বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জাগো নিউজকে জানান, ২০২৩ সালে গৌরীপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় আবিদুর রহমান প্রান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

হোসাইন সুলভ/এনএইচআর/এমএস