Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ফিনল্যান্ডের জালে এক হালি গোল দিলো জার্মানি

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে উড়িয়ে দিয়েছে জার্মানি। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউলিয়ান নাগেলসম্যানের দল। তবে এই...
Homeখাগড়াছড়িতে বিদ্যালয়ে আগুন, পুড়ে ছাই ১১ কক্ষ

খাগড়াছড়িতে বিদ্যালয়ে আগুন, পুড়ে ছাই ১১ কক্ষ

খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৩১ মে) বিকেলে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিদ্যালয়ের টিনশেড ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, পানখাইয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করা সম্ভব হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ১১টি কক্ষ পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ও পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মারুফ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা ও খাগড়াছড়ি সদর সেনা জোনের পেট্রোল টিম।

প্রবীর সুমন/এফএ/এমএস