Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

‘নিজ দলের মার্কায় ভোট করলে ২০০ ভোটও পেতেন না’

সরকারদলীয় কোনো এক সংসদ সদস্য এনসিপি ইজ নাথিং বলে মন্তব্য করেছেন উল্লেখ করে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ওই সংসদ সদস্য নিজের দলের মার্কায়...
Homeসোনা-রুপার ভরি কত আজ

সোনা-রুপার ভরি কত আজ

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার কাছাকাছি দামে। আর কমদামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার বেশি দামে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার বেশিতে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৫ মে সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/এএমএ