Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সুদের টাকা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে সুদের টাকা পরিশোধ না করায় গৃহবধূকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূ তাহমিনা খাতুন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (৩১...
Homeমুখ ফোলাভাব কমাতে ব্যবহার করুন হলুদের বরফ

মুখ ফোলাভাব কমাতে ব্যবহার করুন হলুদের বরফ

সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই মুখ ফোলা বা ক্লান্ত দেখায়। বিশেষ করে পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত লবণযুক্ত খাবার খাওয়া কিংবা অ্যালার্জির কারণে এই সমস্যা আরও বেশি দেখা দিতে পারে। এমন অবস্থায় দ্রুত সতেজ ও উজ্জ্বল দেখাতে অনেকেই বিভিন্ন বিউটি হ্যাক অনুসরণ করেন।

সম্প্রতি তেমনই একটি জনপ্রিয় ট্রেন্ড হলো হলুদের বরফ। প্রাচীন আয়ুর্বেদিক উপাদান হলুদ এবং আধুনিক ক্রায়োথেরাপির ধারণার সমন্বয়ে তৈরি এই সহজ ঘরোয়া উপায়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

কেন জনপ্রিয় হলুদের বরফ?

বরফের ঠান্ডা স্পর্শ ত্বকের রক্তনালিগুলোকে সাময়িকভাবে সংকুচিত করে। ফলে মুখের ফোলাভাব, লালচে ভাব এবং ক্লান্ত চেহারা কিছুটা কমে আসে। একই সঙ্গে ত্বকে রক্ত সঞ্চালন বাড়তে সাহায্য করে, যা মুখে একটি সতেজ ও প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয়।

অন্যদিকে হলুদে থাকা কারকিউমিন নামক উপাদানটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহরোধী উপাদান হিসেবে পরিচিত। এটি ত্বককে বিভিন্ন ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি ব্রণের প্রবণতা কমানো, ত্বকের নিস্তেজ ভাব দূর করা এবং অসম ত্বকের রং সমান করতেও হলুদ সহায়ক হতে পারে।

jago

যে ধরনের হলুদ ব্যবহার করবেন

অনেকেই রান্নার সাধারণ হলুদ ব্যবহার করেন। তবে এতে ত্বকে হলুদ দাগ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ত্বকের যত্নে কস্তুরী হলুদ বা ভালো মানের অর্গানিক হলুদ ব্যবহার করাই ভালো। কস্তুরী হলুদ সাধারণত ত্বকে কম দাগ ফেলে এবং বিউটি কেয়ারের জন্য দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে।

হলুদের বরফ যেভাবে তৈরি করবেন

ঘরে খুব সহজেই এই বরফ তৈরি করা যায়। একটি পাত্রে আধা কাপ গোলাপ জল, অ্যালোভেরা জেল মিশ্রিত পানি বা সাধারণ পানি নিন। এর সঙ্গে এক চা-চামচ কস্তুরী হলুদ মিশিয়ে ভালোভাবে নাড়ুন।
যাদের ত্বক শুষ্ক, তারা চাইলে এতে সামান্য কাঁচা দুধ বা মধু যোগ করতে পারেন। এরপর মিশ্রণটি বরফের ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিন। সম্পূর্ণ বরফ হতে সাধারণত ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। হলুদ রং ট্রেতে লেগে যেতে পারে, তাই সম্ভব হলে এই কাজের জন্য আলাদা একটি ট্রে ব্যবহার করুন।

jago

ব্যবহারের সঠিক পদ্ধতি

বরফ কখনোই সরাসরি মুখে ঘষা উচিত নয়। এতে ত্বকে জ্বালাপোড়া, সংবেদনশীলতা বা ক্ষতির ঝুঁকি থাকতে পারে। বরং একটি পরিষ্কার নরম সুতির কাপড় বা পাতলা রুমালে বরফের টুকরোটি মুড়ে নিন। এরপর মুখের ফোলা অংশ, চোখের নিচে বা ব্রণের জায়গায় হালকা চাপ দিয়ে বৃত্তাকারে ম্যাসাজ করুন। এক থেকে দুই মিনিট ব্যবহার করাই যথেষ্ট। পরে কয়েক মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

যা খেয়াল রাখবেন

হলুদের বরফ ত্বককে সতেজ অনুভূতি দিতে পারে, তবে এটি কোনো চিকিৎসা পদ্ধতি নয়। সংবেদনশীল ত্বক, একজিমা বা ত্বকের অন্য কোনো সমস্যা থাকলে ব্যবহারের আগে সতর্ক থাকা প্রয়োজন। প্রথমবার ব্যবহার করার আগে হাতের একটি ছোট অংশে প্যাচ টেস্ট করে নিন।

হলুদের বরফ একটি সহজ ও জনপ্রিয় বিউটি ট্রেন্ড, যা মুখের সাময়িক ফোলাভাব কমাতে এবং ত্বককে সতেজ দেখাতে সাহায্য করতে পারে। তবে কাচের মতো উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য শুধু একটি উপায়ের ওপর নির্ভর না করে পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর খাবার, ভালো ঘুম এবং নিয়মিত ত্বকের যত্নকেও সমান গুরুত্ব দিতে হবে। তবেই ত্বক দীর্ঘমেয়াদে থাকবে সুস্থ ও প্রাণবন্ত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ভোগ ও অন্যান্য

এসএকেওয়াই