Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সুদের টাকা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে সুদের টাকা পরিশোধ না করায় গৃহবধূকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূ তাহমিনা খাতুন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (৩১...
Homeফটিকছড়িতে দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, বিআরটিসি বাসে আগুন

ফটিকছড়িতে দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, বিআরটিসি বাসে আগুন

চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

সোমবার (১ জুন) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসে আগুন দেয়।

নিহতরা হলেন- মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তার ছেলে মুহাম্মদ আরিফ (১৮)। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বিআরটিসির বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির বাসটি পাইন্দংয়ের আমতল এলাকা অতিক্রমের সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়। একই সময়ে একটি অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয় বাসটির। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিআরটিসি বাসটি আটক করে এতে আগুন দেন।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. মোবারক জানান, দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিআরটিসি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এমডিআইএইচ/জেএইচ