Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সুদের টাকা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে সুদের টাকা পরিশোধ না করায় গৃহবধূকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূ তাহমিনা খাতুন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (৩১...
Homeরংপুরে স্পিরিট পানে দুইজনের মৃত্যুর অভিযোগ, আশঙ্কাজনক ২

রংপুরে স্পিরিট পানে দুইজনের মৃত্যুর অভিযোগ, আশঙ্কাজনক ২

রংপুরের মিঠাপুকুরে স্পিরিট পানে দুইজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুইজন।

সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার বালারহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, সরকারি গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল সাত্তার (৬৫) ও সংগ্রামপুর গ্রামের হুজুর আলী (৫৫)।

বালারহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাজু মিয়া মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার (৩১ মে) রাতের কোনো এক সময় তারা রেকটিফায়েড স্পিরিট পান করে নিজ নিজ বাড়িতে চলে যান। সকালে বাড়িতে আব্দুস সাত্তার ও হাসপাতালে নেওয়ার পথে হুজুর আলী মারা যান। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সাজু (৫০) নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এরশাদ আলী (৩০) নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, হাসপাতালে এমন কোনো রোগী ভর্তি হয়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদের নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

জিতু কবীর/এএইচ/এমএস