Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeআমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা

আমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা

নিজ স্ত্রীকে নির্দোষ দাবি করে রামিসা আক্তার হত্যায় ‘ডলার’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মামলার আসামি সোহেল রানা। তিনি বলেন, আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে।

এ মামলায় চার্জ গঠনের শুনানির জন্য সোমবার (১ জুন) আদালতে তোলার সময় সাংবাদিকদের সামনে এমন দাবি করেন আসামি সোহেল রানা।

রাজধানীর মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। সোমবার সকালে আসামিদের আদালতে হাজির করা হয় এবং পরে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে তোলা হয়। এ সময় স্ত্রীকে নির্দোষ দাবি করে ‘ডলার’ নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে বক্তব্য দেন সোহেল।

আদালত সূত্রে জানা যায়, বেলা ১১টার পর তাদের বিচারকের এজলাসে হাজির করা হয়।

আদালতে আনার সময় সাংবাদিকদের সামনে কথা বলার চেষ্টা করেন আসামি সোহেল রানা। তাকে বলতে শোনা যায়, ‘আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে। ডিএনএ টেস্ট না নিয়ে অটোমেটিক লেখা হয়েছে।

ডলারের পরিচয় জানতে চাইলে সোহেল রানা বলেন, মিরপুর ১১ নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা। আপনারা মেইন আসামি ডলারকে ধরেন, সে মারছে রামিসাকে।

এই বিষয়ে প্রশ্ন করা হলে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জাগো নিউজকে বলেন, মামলাটির সাক্ষ্যগ্রহণ যেন দ্রুত শেষ হয়, সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। আদালত সব বিষয় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে।

তবে, তাৎক্ষণিকভাবে এই বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

মামলার অভিযোগ অনুযায়ী, ১৯ মে সকালে স্কুলছাত্রী রামিসা আক্তার নিখোঁজ হন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর প্রধান আসামি সোহেল রানা পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথাও উল্লেখ রয়েছে।

এমডিএএ/এএমএ