Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে বলে দাবি করেছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণের একটি বন্দরে মার্কিন হামলার পর সংক্ষিপ্ত সামরিক সংঘাতের প্রেক্ষিতে...
Homeবৈশাখের কৃষ্ণচূড়া

বৈশাখের কৃষ্ণচূড়া

অরণ্যচারী কবি (ছদ্মনাম)

তুমি কি বৈশাখের কৃষ্ণচূড়া হবে?
আমি নিত্য দিন দাঁড়িয়ে থাকতাম,
জিয়া উদ্যান সড়কে।

এই বুঝি নামলো বৃষ্টি!
সক্কলের কি তাঁড়া, ছোটাছুটি করছে
নিরাপদ আশ্রয়ের জন্য।

আর এদিকে আমি,
কত সুন্দর কৃষ্ণচূড়ার থোরা গুলো বাতাসে দুলছে
একবার নিচে উপরে, কখনো বা এপাশ ওপাশ
তাকাই তাকাই দেখছি।

এই বুঝি এলে তুমি,
আসার জন্যই ছোটাছুটি করছো
চোখের জল বৃষ্টি হয়ে আমায় ভেজাও
ঐ দূর আকাশ থেকে বজ্রপাত হয়ে বলছো
আমি আসছি, আসছি কৃষ্ণচূড়া হয়ে।

আমারে আবাল পাইছো?
আমি জানি তুমি আর কহনোই আইবা না
আমি তুমুল ঝড়ে দাড়িয়ে,
কৃষ্ণচূড়ার মাঝে তোমাই খুঁজে পাই
আমি চাই,
এই কৃষ্ণচূড়ার ছলে,
বৈশাখের ঝড়ের কবলে বিদায় নেয়।

কেএসকে