Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঈদকে ঘিরে লেকপাড়ে জমে উঠেছে চাইনিজ রেস্টুরেন্ট

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে গড়ে উঠা চাইনিজ রেস্টুরেন্টগুলো। জানা যায়, শহরের প্রাণকেন্দ্রে এই শকুনি লেক। ২০১৫ সালে ২২ কোটি টাকা...
Homeযুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে বলে দাবি করেছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণের একটি বন্দরে মার্কিন হামলার পর সংক্ষিপ্ত সামরিক সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে। খবর এএফপির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, আজ সকালেও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি অঙ্গীকার করেছেন যে, ইরান তার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না এবং ইরানি জনগণের অধিকার সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে সম্মত হবে না।

তার এ বক্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে আরও কঠোর শর্তযুক্ত একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, খসড়া চুক্তিতে নতুন পরিবর্তন এলে মধ্যপ্রাচ্যের সংঘাত আনুষ্ঠানিকভাবে শেষ করা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালুর বিষয়ে সমঝোতা আরও বিলম্বিত হতে পারে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আগে থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল। ওই হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।

টিটিএন