Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeহরমুজের ওপর ‘সার্বভৌমত্ব প্রয়োগের’ অধিকার শুধু ইরান এবং ওমানেরই আছে

হরমুজের ওপর ‘সার্বভৌমত্ব প্রয়োগের’ অধিকার শুধু ইরান এবং ওমানেরই আছে

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালিতে ‘সার্বভৌমত্ব প্রয়োগের’ অধিকার শুধু ইরান এবং ওমানেরই রয়েছে। ইরানের আইআরআইবি সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক মন্তব্যে গরিবাবাদি বলেন, ইরান এই জলপথে যানবাহন চলাচল ও নৌচলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করেছে। তবে এই ব্যবস্থা ওমানের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে।

তিনি বলেন, এই প্রণালির বিষয়ে ওমান যদি অন্য সবার মতো আচরণ না করে, তবে ট্রাম্প দেশটিকে ‌‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেওয়ার পর ইরান ওমানকে যুক্তরাষ্ট্রের হুমকির কাছে ‘নতি স্বীকার না করার’ আহ্বান জানিয়েছে।

তেহরান দাবি করেছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দক্ষিণের একটি বন্দরে মার্কিন হামলার পর সংক্ষিপ্ত সামরিক সংঘাতের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, আজ সকালেও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি অঙ্গীকার করেছেন যে, ইরান তার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।

টিটিএন