Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

Oil Prices Spike as U.S. and Iran Exchange Fire

Oil prices climbed as investors weighed a renewed exchange of military strikes between the United States and Iran against signs that both sides remain...
Homeএকই টেস্টে ব্যবহার হবে লাল ও গোলাপি বল- আইসিসির অনুমোদন

একই টেস্টে ব্যবহার হবে লাল ও গোলাপি বল- আইসিসির অনুমোদন

একই টেস্ট ম্যাচে পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে বলের রঙ পরিবর্তনের বিষয়ে ক্রিকেট কমিটির পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা মেনে নিয়েছে আইসিসি। পরীক্ষামূলক ভাবে একই টেস্টে লাল এবং গোলাপি বলে খেলার নিয়ম চালু করা হয়েছে। তবে খারাপ আলোর কারণে খেলা ব্যাহত হলে তবেই দুটি বল ব্যবহার করা যাবে।

সোমবার অহমদাবাদে আইসিসি-র বৈঠকের পর একথা জানানো হয়েছে। এই বৈঠকে ক্রিকেট কানাডার সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কানাডা দল আইসিসি ইভেন্টে যুক্ত হতে পারবে। পাশাপাশি বাংলাদেশ বোর্ডের নির্বাচন খতিয়ে দেখার জন্য আইসিসি-র প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, কম আলোর কারণে কোনো টেস্টের কোনো দিনের খেলা ব্যাহত হলে, দিনের আলো কমে আসার পর গোলাপি বলে ম্যাচ খেলা যাবে। তবে তার জন্য দুই দলকেই রাজি হতে হবে। লাল বলে ম্যাচ শুরু হবে। আলো কমে এলে ফ্লাডলাইট জ্বালিয়ে গোলাপি বলে খেলা চালানো যাবে।

টেস্টের একটি দিনে ৯০ ওভার বল করা হয়। ধরা যাক ৭৫ ওভার হওয়ার পর আলো খুবই কমে এলো। তখনও ১৫ ওভার বাকি। সেই সময়ে ফ্লাডলাইট জ্বালিয়ে দুই দলের সম্মতির ভিত্তিতে গোলাপি বলে খেলা চালানো যেতে পারে। ভারতীয় ক্রিকেটাররা এমনিতেই গোলাপি বলে বিশেষ খেলতে চান চান না। এ নিয়মের জেরে আচমকা লাল বল থেকে গোলাপি বলে খেলতে হলে ব্যাটাররা অসুবিধায় পড়তে পারেন। তাই ভারত রাজি হবেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছে।

আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টির মতো টেস্টেও পানি পানের বিরতিতে কোচরা মাঠে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কৌশলগত আলোচনা করতে পারেন। এটাও জানানো হয়েছে, বোলার ছুড়ে বল করছেন কি না তা জানতে হক আইয়ের তথ্য ব্যবহার করা যাবে।

আইসিসি জানিয়েছে, ২০২৭-এ নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে ১৪-২৮ ফেব্রুয়ারি আয়োজিত হবে। এমার্জিং নেশন্‌স ট্রফি হবে ১০ দলের। পাঁচটি পূর্ণ সদস্য দেশ এবং পাঁচটি সদস্য সহযোগী দেশ সেই প্রতিযোগিতায় খেলবে।

আইএইচএস/