Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeনাটক-সিনেমা নির্মাতাদের কড়া হুঁশিয়ারি প্রিন্স মাহমুদের

নাটক-সিনেমা নির্মাতাদের কড়া হুঁশিয়ারি প্রিন্স মাহমুদের

নাটক-সিনেমা নির্মাতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। দেশের দৃশ্যশিল্পে দেখানো সহিংসা, অবমাননা পর্দা থেকে সমাজে প্রতিফলিত হচ্ছে দাবি করে ফেসবুকে একটি পোস্ট করেন প্রিন্স মাহমুদ। সেখানেই নাটক-সিনেমা নির্মাতাদের দিকনির্দেশনা দেন তিনি।

আজ (২ জুন) মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘দেশের চলচ্চিত্র এবং নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননামূলক প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক। শিশু রামিসার বিচারের দাবি করবেন, আবার বিনোদন মাধ্যমে ক্ষতিকর উপাদান দিয়ে সমাজে বিকৃত মানসিকতা তৈরি করবেন, অপরাধকে গ্ল্যামারাইজ করবেন, এ কেমন দ্বিচারিতা?’

পোস্টের মন্তব্যের ঘরে এ বিষয়ে তিনি আরও লিখেছেন, দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননা রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি অত্যন্ত সময়োপযোগী। তার মতে, বিদ্যমান আইন ও নীতিমালার আলোকে এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার গ্রহণযোগ্য নয়।

নাটক-সিনেমা নির্মাতাদের কড়া হুসিয়ারি প্রিন্স মাহমুদের

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গীতিকবি প্রশ্ন তোলেন, ‘নিজের বেলায় এক আইন আর অন্যের বেলায় ভিন্ন নিয়ম, এটা কীভাবে গ্রহণযোগ্য?’ তার ভাষ্য, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং কিছু গণমাধ্যম একদিকে শিল্পীদের নিয়ে মাদক ও সহিংসতাবিরোধী প্রচারণা চালায়, অন্যদিকে একই ধরনের কনটেন্টে বিনিয়োগ করে বা তা প্রচারে ভূমিকা রাখে।

আক্ষেপ করে প্রিন্স মাহমুদ বলেন, ‘সাম্প্রতিকসময়ে কিছু সিনেমার প্রচারণায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিয়ে এসব কনটেন্টের প্রশংসা করানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’ তিনি এ ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ঘোষণা করা হয় প্রিন্স মাহমুদের নাম। অডিও বাজার বাজিমাত করা এই সুরশিল্পী কাজ করছেন প্লেব্যাকেও। প্রিন্স মাহমুদের সুরে ‘মনে রাখিস’ শিরোনামে নতুন এক গান প্রস্তুত। নির্মিয়মান ‘ডোডোর গল্প’ সিনেমায় থাকবে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন আভাস ব্যান্ডের ভোকাল তানজির তুহিন।

এমআই/আরএমডি