Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeঅ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোটিশ প্রদানে বিশেষ নির্দেশনা

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোটিশ প্রদানে বিশেষ নির্দেশনা

দেশের সর্বোচ্চ আদালতে বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোটিশ দেওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নির্দেশক্রমে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিনের সই করা স্মারকে মঙ্গলবার ( ২ জুন) এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোটিশ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির কিছু ত্রুটি এবং কিছু ক্ষেত্রে কতিপয় ক্লার্ক কর্তৃক অ্যাটর্নি জেনারেল অফিসের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশে নোটিশ জালিয়াতির অভিযোগ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। কতিপয় ব্যক্তির এধরনের অনৈতিক কর্মকাণ্ডের জন্য আইনজীবী সমাজ ও দেশের সর্ব্বোচ্চ আদালতের বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে অহেতুক বিব্রত বা সমালোচনার মধ্যে পড়তে হচ্ছে। 

বিচারিক স্বচ্ছতার স্বার্থে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোটিশ প্রদানের ক্ষেত্রে যে সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে সেগুলো হলো—মূল পিটিশনে শনাক্তকারী আইনজীবী এবং নোটিশে সই করা আইনজীবী একই আইনজীবী হতে হবে। কোন মামলার এফিডেভিট সম্পন্ন করার পরবর্তী সাতদিনের মধ্যে অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জারি করতে হবে। অ্যাটর্নি জেনারেল অফিসের জমাকৃত নোটিশে টেন্ডার নম্বর টাইপকৃত হতে হবে। 

এছাড়াও এফিডেভিট সম্পন্ন হওয়ার পর মূল আবেদনপত্রের (ব্লু কপি) ফটোকপি এবং ওকালতনামার উভয় পৃষ্টাসহ অ্যাটর্নি জেনারেল অফিসে নোটিশ জমা দিতে হবে। কোন আদালতে পূর্বে দাখিলকৃত একই মামলা অন্য আদালতে তালিকাভূক্ত করার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিসে নতুন নোটিশ প্রদানের সময় পূর্ববর্তী আদালতে দাখিলকৃত মামলার নোটিশের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে। 

আগামী ১৪ জুন থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

এফএইচ/এমকেআর