ভারতে হোটেলে আগুন: বাংলাদেশিসহ নিহতদের ১৭ জনই বিদেশি
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন বলে জানা গেছে। বুধবার (৩ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নতুন শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র, প্রতিক্রিয়ায় যা বললো ভারত
জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে ভারতসহ ৬০টির বেশি বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি ও এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।
ইরানের ক্রিপ্টোকারেন্সি খাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আর্থিক ও ক্রিপ্টোকারেন্সি সেবাখাতে সংশ্লিষ্ট ইরানের চার ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) মঙ্গলবার(২ জুন) এ ঘোষণা দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।
নেতানিয়াহুকে ‘প্রকাশ অযোগ্য’ শব্দে গালি, মোজতবার দেখা পেতে চান ট্রাম্প
লেবাননে হামলার ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ‘প্রকাশ অযোগ্য’ শব্দে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী ‘পাগলের মতো আচরণ করছেন’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এছাড়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম মোজতবা খামেনির সঙ্গে দেখা করার বিষয়ে আগ্রহের কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা
রাজকীয় ক্ষমার মাধ্যমে কারাদণ্ড মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এরই মধ্যে তার বাকি কারাদণ্ড মওকুফ করা হয়েছে। এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে তিনি পুরোপুরি মুক্তি পাবেন। একই সঙ্গে খুলে ফেলা হবে তার পায়ে থাকা ইলেকট্রনিক নজরদারি ব্রেসলেটও।
হরমুজের বিকল্প বাণিজ্যপথ গড়ে তুলতে ওমান পর্যন্ত সম্প্রসারণ?
ঐতিহাসিক হিজাজ রেলপথ আধুনিকায়ন করে সেটি ওমান পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে তুরস্ক। হরমুজ প্রণালির বিকল্প একটি বৈশ্বিক বাণিজ্যপথ গড়ে তুলতেই এমন পরিকল্পনা করা হয়েছে। বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছেন তুরস্কের পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আব্দুল কাদের উরালওলু।
ট্রাম্পসহ মার্কিন নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছে ইরান: রুবিও
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন মার্কিন রাজনৈতিক নেতাকে গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছে ইরান। এমনটাই অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। খবর আল জাজিরার।
দনেৎস্কে বাসে ড্রোন হামলায় নিহত ৭, যুদ্ধের মধ্যস্থতায় আগ্রহী হাঙ্গেরি
দনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ইয়েনাকিয়েভো এলাকায় একটি যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩ জুন) সকালে ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন এই তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে তাস।
পাকিস্তান-চীন মোকাবিলায় ফ্রান্সের ১১৪ রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত
বিমানবাহিনী ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবিমান ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিয়েছে ভারত। এর আওতায় আরও ১১৪টি ডাসো রাফায়েল মাল্টিরোল ফাইটারের জন্য ফ্রান্সকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠিয়েছে ভারত। ভারতের উত্তর-পশ্চিমে পাকিস্তান ও চীনের সামরিক সক্ষমতার ভারসাম্য রক্ষার্থে এই চুক্তি করছে ভারত। এই চুক্তিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামরিক বিমান শিল্পের সমীকরণ আমূল বদলে দেওয়ার মতো পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।
ভেঙে যাচ্ছে মমতার তৃণমূল কংগ্রেস!
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় বিপর্যয়ের পর এবার নজিরবিহীন ভাঙনের মুখে পড়েছে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। দলের ৮০ জন নির্বাচিত বিধায়কের মধ্যে ৫৮ জনই এবার প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। বুধবার (৩ জুন) এই বিক্ষুব্ধ বিধায়কেরা রাজ্য বিধানসভায় উপস্থিত হয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন, যা রাজ্যের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে।
কেএম

