Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সাতকানিয়ায় একাধিক মামলার আসামি ‘মাস্টার’ গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় একাধিক মামলার আসামি মোস্তাফিজুর রহমান ওরফে মাস্টারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একজনের হাতের আঙুলের নখ বিচ্ছিন্ন করা এবং এক নারীর...
Homeগাইবান্ধায়‎ বজ্রপাতে মা-ছেলের মৃত্যু ‎‎

গাইবান্ধায়‎ বজ্রপাতে মা-ছেলের মৃত্যু ‎‎

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ‎বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। ‎

নিহতরা- হলেন উপজেলার মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

‎ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন (মন্ডল) বিষয়টি নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। বুধবার সন্ধ্যার আগে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে মা -ছেলে বাইরে শুকাতে দেওয়া খড়ের পাতা আনতে যান। এসময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তারা।

‎মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম বলেন, বজ্রপাতে মা-ছেলে দুজন গুরুতর আহত হন। পরে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথেই কল্পনা রাণী ও সোহাগ চন্দ্র দাসের মৃত্যু হয়।

আনোয়ার আল শামীম/ইএ